ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যের অভিযোগে দুই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তলব করেছে। মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী নামের এই দুই আইনজীবীকে আগামী ২৩ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। শুনানির পর ট্রাইব্যুনাল ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তাদের সশরীরে হাজির হওয়ার আদেশ দেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, ট্রাইব্যুনালের দেওয়া রায় নিয়ে আলোচনা ও সমালোচনা সামাজিক মাধ্যমে হয়েছে। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ফেসবুকে রায় সম্পর্কে স্ট্যাটাস দেন, যা প্রসিকিউশন ট্রাইব্যুনালের নজরে এনেছে এবং সে কারণেই তাদের তলব করা হয়েছে।
