সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু-১৫ দিনের সময়সীমায় ঢাকায় বসছে ৩টি কনসার্ট। পাকিস্তানের ব্যান্ড কাবিশ ও সংগীতশিল্পী আসিম আজহারের পাশাপাশি এগুলোতে আরও গাইবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন ও মেঘদল।

‘মিক্সটেপ ভলিউম ৩’

১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ কনসার্টে গাইবে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন, ফিরোজ জংসহ ১০টি ব্যান্ড।

কনসার্টের আয়োজক ঢাকা ব্রডকাস্ট জানিয়েছে, বেলা আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলেবে কনসার্ট। সেট সেট রক ডটকমে টিকিট পাওয়া যাচ্ছে।

কাবিশের সঙ্গে শিরোনামহীন ও মেঘদল

পাকিস্তানি ব্যান্ড কাবিশের কনসার্টটি স্থগিত হওয়া অবশেষে হতে যাচ্ছে। ২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শীর্ষক কনসার্টটি করার ঘোষণা দিয়েছে আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশন। তবে ভেন্যুর নাম এখনো ঘোষণা করা হয়নি। কাবিশের সঙ্গে গাইবে শিরোনামহীন ও মেঘদল।

গত ৫ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল। অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত সেটি স্থগিত হয়ে যায়।

প্রাইম ওয়েভ কমিউনিকেশন জানিয়েছে, আগেই যাঁরা টিকিট কিনেছিলেন, নতুন করে তাঁদের টিকিট কিনতে হবে না। টিকিফাইয়ে পাওয়া যাবে নতুন টিকিট।

ঢাকায় আতিফ আসলাম, হঠাৎ গুলশানের রাস্তায়.আসিম আজহারের সঙ্গে ওয়ারফেজ

অক্টোবরে ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার। ‘দ্য আসিম আলী ট্যুর’-এর অংশ হিসেবে ২ অক্টোবর স্বদেশ অ্যারেনায় গান করবেন তিনি। টিকিফাইয়ে টিকিট পাওয়া যাচ্ছে। আসিম আজহারের সঙ্গে মঞ্চে থাকবে ওয়ারফেজ। পারফর্ম করবেন মডার্নোটাকুও।