ডোনাল্ড ট্রাম্পের কড়া চাপ আর বারবার তাগিদ সত্ত্বেও মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনো সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি জে-মিয়ং সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য চাইলেও তারা তাতে পা দেবেন না।

এর আগে সিউল পর্যাপ্ত সাহায্য করছে না এমন অভিযোগ তুলে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার ওপর অসন্তোষ প্রকাশ করে দুই দেশের যৌথ মহড়াও কমিয়ে দিয়েছিলেন। কিন্তু এতকিছুর পরেও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দেশের সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

যুদ্ধের মাঠে সরাসরি সেনা না পাঠালেও, সোমালিয়া উপকূলে আগে থেকেই থাকা তাদের একটি নৌজাহাজ কেবল দেশের তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলো রক্ষার কাজে ব্যবহার করা যায় কি না, সরকার শুধু সেটাই খতিয়ে দেখছে। অর্থাৎ, ট্রাম্পের জোরালো দাবি সত্ত্বেও নিজের দেশের স্বার্থ আর নিরাপত্তাকেই সবার ওপরে স্থান দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

সূত্র: নিউইয়র্ক টাইমস